১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আলি আব্বাস পরিচালিত নতুন ছবিতে ক্যাটরিনা

ডায়ালসিলেট ডেস্ক:::  ক্যাটরিনা কইফকে পরিচালক আলি আব্বাস জাফরের জন্মদিনে দেখা গিয়েছিল।শাহরুখও সেইদিন সন্ধ্যায় এসেছিলেন। শোনা যাচ্ছে, ‘জিরো’ সফল না হলেও, দু’জনই আবার একসঙ্গে ছবিতে কাজ করবেন।

ক্যাটরিনার দীর্ঘদিনের বন্ধুত্ব আব্বাসের সঙ্গে। এবার আব্বাসের অ্যাকশন নির্ভর ফিল্মে কাজ করবেন ক্যাটরিনা। ছবিটির চিত্রনাট্য লেখা চলছে।

এই নতুন ছবিতে এমন কিছু স্টান্ট আর অ্যাকশন থাকবে যা আগে হিন্দি ছবিতে হয়নি। এই কারণেই আব্বাসের পছন্দ ক্যাটরিনার মতো ফিটনেস ফ্রিক নায়িকাকে। এই ছবিতে ক্যাটরিনার সঙ্গী হিসেবে কে আত্মপ্রকাশ করবেন তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে বলিউডে।

মার্চে ‘সূর্যবংশী’নামে অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে ক্যাটরিনার নতুন ছবি আসছে।

`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });