জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। শনিবার জাতীয় দলের ব্যাটিং কোচের পদে পরিবর্তন আনার কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর মাত্র দুইদিন আগে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে বাদ দেওয়ার বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশনসহ বিভিন্ন ক্রীড়া ফেডারেশনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় সরকার।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সচিবালয়ে ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।তিনি বলেন, ‘আমরা যে স্বাধীনতাটা দিতে চাই, যেমন আমাদের ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশন, অন্যান্য ফেডারেশন, আমরা চাই যে তারা তাদের স্বাধীনভাবে তাদের যে চিন্তাভাবনা, তাদের যে স্ট্র্যাটেজি রয়েছে, সেগুলো নিয়ে তারা কাজ করুক।’আশরাফুলকে বাদ দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘তো সেই ক্ষেত্রে আশরাফুল হয়তোবা বাদ পড়েছে, আবার পরবর্তীতে হয়তোবা আশরাফুল আবার অন্তর্ভুক্ত হতেও পারে।’
প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়ার পক্ষে মত দিয়ে তিনি বলেন, তিনি এই স্বাধীনতাকে প্রাধান্য দেন।
২০২৫ সালের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করেছিলেন মোহাম্মদ আশরাফুল। এরপর আটটি টেস্ট খেলে বাংলাদেশ পাঁচটিতে জিতেছে, একটি ড্র করেছে।