১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

 

 

ডায়াল সিলেট ডেস্ক ::ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। প্রায় ২৫০০ ফিট উচ্চতায় ওঠার পর ফ্লাইটটি আবার ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেয় এবং নিরাপদে অবতরণ করে। শুক্রবার সকালে বিমানের বিজি ৫৮৪ ফ্লাইটে এই ঘটনা ঘটে। বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এই এয়ারক্রাফটে ১৫৪ জন যাত্রী এবং ৭ জন ক্রু সদস্য ছিলেন।

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মো. মাহমুদুল হাসান মাসুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।