ঋতু পরিবর্তনের সময় আবহাওয়া ও তাপমাত্রার খামখেয়ালিপনায় প্রকৃতিতে যেমন রূপ বদলায়, তেমনি মানুষের শরীরেও এর গভীর প্রভাব পড়ে। বিশেষ করে শীত থেকে গ্রীষ্ম বা বর্ষা থেকে শরতে বাতাসে আর্দ্রতা ও তাপমাত্রার তারতম্য ঘটে। ফলে রোগজীবাণু বা ভাইরাসের বংশবৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি হয় এবং মানবদেহের রোগ প্রতিরোধক্ষমতা সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ে। ফলে চারদিকে বিভিন্ন সংক্রামক ও মৌসুমি রোগের প্রাদুর্ভাব দেখা দেয়।
রোগগুলো হওয়ার প্রধান কারণ
ঋতু পরিবর্তনের সময় রোগাক্রান্ত হওয়ার পেছনে বেশ কিছু প্রাকৃতিক ও জৈবিক কারণ রয়েছে—
ভাইরাসের রূপান্তর ও বিস্তার: তাপমাত্রা কমবেশি হওয়ায় রাইনোভাইরাস, ইনফ্লুয়েঞ্জা এবং অন্যান্য জীবাণু বেঁচে থাকা ও দ্রুত ছড়িয়ে পড়ার সুযোগ বাড়ে।
রোগ প্রতিরোধক্ষমতার দুর্বলতা: হঠাৎ আবহাওয়া পরিবর্তনের সঙ্গে শরীর মানিয়ে নিতে সময় নেয়। এই ট্রানজিশনাল সময়ে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়।
বাতাসের আর্দ্রতা ও ধূলিকণা: বাতাসে ধূলিকণা ও পরাগরেণুর পরিমাণ বাড়ায় অ্যালার্জি ও শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ে।
দূষিত পানীয় ও খাবার: গরমে বা স্যাঁতসেঁতে আবহাওয়ায় খাবার দ্রুত নষ্ট হয়। ফলে পানিবাহিত রোগের জীবাণু সহজে শরীরে প্রবেশ করে।
সাধারণ লক্ষণ
প্রতিরোধমূলক ব্যবস্থা, সচেতনতা ও কিছু স্বাস্থ্যবিধি মেনে চললে মেসুমি রোগগুলো থেকে নিরাপদে থাকা সম্ভব।
যা মেনে চলেতে হবে
পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত পানি: ভিটামিন সি সমৃদ্ধ ফল (কমলা, লেবু, পেয়ারা) এবং পুষ্টিকর খাবার বেশি খেতে হবে। দিনে ৮ থেকে ১০ গ্লাস নিরাপদ ও ফোটানো পানি পান করুন।
ব্যক্তিগত পরিচ্ছন্নতা: বাইরে থেকে এসে বা খাওয়ার আগে সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড হাত ধুতে হবে। বাইরে গেলে মাস্ক ব্যবহার করা উচিত।
মশার উপদ্রব রোধ: বাড়ির আশপাশে পানি জমতে দেওয়া যাবে না এবং মশারি ব্যবহার করতে হবে।
পোশাকের সতর্কতা: আবহাওয়া বুঝে পোশাক পরুন। ঠান্ডা লাগতে পারে—এমন জায়গায় হালকা গরম কাপড় ব্যবহার করা বুদ্ধিমানের কাজ।
বাড়িতে প্রাথমিক চিকিৎসা
লক্ষণগুলো মৃদু হলে বাড়িতে কিছু প্রাথমিক যত্ন নেওয়া যেতে পারে।
জ্বরের জন্য: তাপমাত্রা বাড়লে প্যারাসিটামল খাওয়া যেতে পারে এবং কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে সারা শরীর মুছে দিতে হবে।
হাইড্রেশন বা পানির সমতা বজায় রাখা: ডায়রিয়া বা বমি হলে প্রচুর পরিমাণে ওরাল স্যালাইন, ডাবের পানি বা ফলের রস খাওয়াতে হবে।
গলাব্যথা ও কাশির জন্য: কুসুম গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে গার্গল করা এবং আদা-মধু দিয়ে তুলসীপাতার রস খাওয়া উপকারী।
বিশ্রাম: রোগীকে সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে এবং হালকা ও ঝাল মসলা ছাড়া সহজপাচ্য খাবার দিতে হবে।
কখন হাসপাতালে বা চিকিৎসকের কাছে যেতে হবে
বাড়িতে প্রাথমিক চিকিৎসায় অবস্থার উন্নতি না হলে কিংবা শরীরে বিপদের চিহ্নগুলো দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে বা হাসপাতালে যেতে হবে:
স্বাস্থ্যই সকল সুখের মূল। ঋতু পরিবর্তনের এই সময়ে সামান্য অবহেলা বড় কোনো অসুস্থতার কারণ হতে পারে। তাই আতঙ্কিত না হয়ে সচেতন হোন, সুস্থ থাকুন।