স্টাফ রিপোর্টার:
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে আয়োজিত এ কর্মসূচির শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য জনাব খন্দকার আব্দুল মুক্তাদির।
এ সময় মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।