সিলেট

জগন্নাথপুর মোবাইল মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন, নতুন কমিটি ঘোষণা

জগন্নাথপুর মোবাইল মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন, নতুন কমিটি ঘোষণা

জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর মোবাইল মার্কেট ব্যবসায়ী কমিটির ২০২৬-২০২৭ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর ২০২৬) মোবাইল মার্কেটের সকল ব্যবসায়ীর উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে শেখ আলী আহমদ, সহ-সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক নানু মিয়া, সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস মিয়া, সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ এবং কোষাধ্যক্ষ হিসেবে জাকির হুসাইন (রাজু) নির্বাচিত হয়েছেন।

নবগঠিত কমিটির উপদেষ্টারা হলেন:

ইবরাহীম আলী, জামাল হোসাইন,নোহেল আমিন ভুইঁয়া ,সোহেল মিয়া, তহুর উদ্দিন ,জহিরুল হক জহির।

নতুন কমিটির মাধ্যমে মোবাইল মার্কেটের ব্যবসায়ীদের পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যবসায়ীরা।