জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি এসএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার:

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সম্মানিত পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে সিলেট জেলা পরিষদের কনফারেন্স রুমে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সিলেট সার্কেলের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় নিরাপদ সড়ক নিশ্চিত করা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং চালক ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা হ্রাসে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় নিরাপদ সড়ক গড়ে তুলতে আইন মেনে চলা, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরা হয়।