ঢাকায় চায়নিজ রেস্তোরাঁ হাউস অব হানের যাত্রা শুরু

রন্ধন ঐতিহ্য, সুনিপুণ কারিগরি ও বিলাসিতার সমন্বয়ে রাজধানীতে যাত্রা শুরু করল বিশেষায়িত চায়নিজ রেস্তোরাঁ হাউস অব হান। ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে রেস্তোরাঁটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

রেস্তোরাঁটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মাস্টার চায়নিজ শেফ চেনের নেতৃত্বে হাউস অব হান ঢাকায় নিয়ে এসেছে খাঁটি চীনা রন্ধনশৈলীর নিজস্ব এক উপস্থাপনা, যার সঙ্গে যুক্ত হয়েছে নান্দনিক অন্দরসজ্জা ও আন্তরিক আতিথেয়তা।

হাউস অব হানের মূল প্রেরণা চীনা রান্নার ঐতিহ্য, কৌশল ও কালজয়ী স্বাদের প্রতি শেফ চেনের গভীর অনুরাগ। যত্নের সঙ্গে তৈরি প্রতিটি পদ ও সমকালীন পরিবেশনায় ফুটে উঠেছে তাঁর রন্ধনশৈলীর স্বতন্ত্র স্বাক্ষর। ফলে অতিথিরা পাবেন ঐতিহ্যের শিকড়ে প্রোথিত, পরিশীলিত এক ডাইনিং অভিজ্ঞতা।

মেনুর অন্যতম আকর্ষণ রেস্তোরাঁটির সিগনেচার ‘ডাক’। এর প্রস্তুতি, নিপুণভাবে কেটে পরিবেশন এবং উপস্থাপনা—সবই অতিথিদের ডাইনিং অভিজ্ঞতার অংশ। রান্নাঘরের দক্ষতা থেকে টেবিলে পরিবেশন পর্যন্ত প্রতিটি ধাপে সূক্ষ্ম বিষয়ের প্রতি হাউস অব হানের যত্ন এতে প্রতিফলিত হয়।

অনুষ্ঠানে আইএইচজি সাউথওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার এবং