৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নাশকতার অভিযোগে বিএনপি নেতা নবী উল্লাহসহ গ্রেফতার ৫

ডায়াল সিলেট ডেস্ক :: নাশকতার অভিযোগে রাজধানী থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক বিএনপি নেতা মোহাম্মদ নবী উল্লাহ নবীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

শুক্রবার দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি। ডিবির একটি সূত্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

 

ডিবি জানায়, নাশকতার অভিযোগে বিএনপি নেতা মোহাম্মদ নবী উল্লাহ নবীসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

 

এ বিষয়ে শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।