সোমবার মিরপুর ক্যান্টনমেন্টে অবস্থিত দেশের সর্বোচ্চ সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান ন্যাশনাল ডিফেন্স কলেজে তিনি এ বক্তব্য প্রদান করেন।
এ সময় নৌবাহিনী প্রধানের প্রজ্ঞাপূর্ণ বক্তব্য ও দিকনির্দেশনা প্রশিক্ষণরত কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং ভবিষ্যতের দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা হচ্ছে।
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সামরিক ও বেসামরিক নেতৃত্বের সক্ষমতা উন্নয়নে ন্যাশনাল ডিফেন্স কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।