জাতীয়

প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন ক্রীড়া সামগ্রী

প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন ক্রীড়া সামগ্রী

স্টাফ রিপোর্টার:

শুক্রবার (২০ নভেম্বর) বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নামাজ শেষে একদল শিশু-কিশোরের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী। এ সময় তিনি শিশুদের কাছে জানতে চান, কে কোন খেলা পছন্দ করে। পরে তাদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেন তিনি।

এদিকে, শিশু-কিশোররা প্রধানমন্ত্রীকে তাঁর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানায়। আনন্দঘন পরিবেশে তাদের সঙ্গে কিছু সময় কাটান প্রধানমন্ত্রী।