বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের মাধ্যমে ঢাকা-টোকিওর মধ্যে বিদ্যমান কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছে জাপান।
আজ মঙ্গলবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আগামী ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে থাকবেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন তারেক রহমান।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জাপানের গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার বাংলাদেশ। দুই দেশই স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসনের মতো মূল্যবোধে বিশ্বাসী। এই সফরের মাধ্যমে মুক্ত ও অবাধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় কৌশল বাস্তবায়নে দুই দেশের সমন্বয় আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।