স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি কর্পোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের বহর আবাসিক এলাকার (আল-বারাকা) শাহপরান সড়কের পাকাকরণ ও আরসিসি ঢালাইয়ের কাজ শুরু হয়েছে।
আমরা পরিকল্পিতভাবে কাজগুলো এগিয়ে নিতে চাই। তাই রাস্তার কাজের পাশাপাশি সড়কবাতি ও পানির লাইনের ব্যবস্থাও একসঙ্গে করা হচ্ছে। যেন রাস্তা নির্মাণের পর আবার খুঁড়তে বা ভাঙতে না হয় এবং নগরবাসীকে নতুন করে ভোগান্তিতে পড়তে না হয়।
আমি বিশ্বাস করি, মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতির মূল্য কাজের মাধ্যমেই দিতে হয়। তাই নগরীর প্রতিটি এলাকার সমস্যা ও উন্নয়নমূলক কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের চেষ্টা করছি।
ইনশাআল্লাহ, আপনাদের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করব। আপনাদের সহযোগিতা ও দোয়া চাই।