ডায়ালসিলেট ডেস্ক :: রাজধানীতে বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
রোববার (৬ জুলাই) রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।
রাজধানী ঢাকার ফার্মগেট, মগবাজার ও মহাখালীতে ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করে এসব এলাকাগুলোতে।
ফার্মগেট এলাকার স্থানীয়রা জানান, রাতে হঠাৎ এসে রাস্তায় দুইটা ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্ত। এর একটি বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত থেকে যায়। এ সময় পা দিয়ে ককটেলটি সরাতে গেলে সেটি বিস্ফোরিত হয়ে আহত হন ফুটপাতের এক আম ব্যবসায়ী। এতে জনসাধারনের মধ্যে আতঙ্ক বিরাজ করে।
মগবাজারে ঘটনাস্থলের আশপাশে অবস্থান করা লোকজন বিস্ফোরণের শব্দ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন। মহাখালী এলাকার স্থানীয়রা জানিয়েছেন, রাতে মহাখালী এসকেএসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পরে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়।