১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয়

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৫৬৮ জন গ্রেপ্তার

 

 

 ডায়াল সিলেট ডেস্ক :: রাজধানী ঢাকাসহ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১০৫৭ জন এবং অন্যান্য অপরাধে গ্রেপ্তার হয়েছেন ৫১১ জন।

 

রোববার (১৩ জুলাই) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

 

তিনি জানান, শনিবার (১২ জুলাই) সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০৫৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫১১ জন। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় লোহার ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে।

 

অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।