৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি

সিলেটে এমসিকলেজ ছাত্রাবাসে গৃহবধু গণধর্ষণ জড়িত আসামীদের শাস্তির দাবিতে মহানগর ছাত্র শিবিরের বিক্ষোভ

সিলেটে এমসিকলেজ ছাত্রাবাসে গৃহবধু গণধর্ষণ জড়িত আসামীদের  শাস্তির দাবিতে মহানগর ছাত্র শিবিরের বিক্ষোভ

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেধে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় মামলার আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল করে।

রবিবার সকালে নগরীর বন্দর বাজার পয়েন্টের সুরমা মার্কেট এলাকা থেকে মিছিলটি শুরু করে জিতু মিয়ার পয়েন্টে এসে সমাপ্ত হয়।

সেখানে প্রায় ২০মিনিট সময় রাস্তা অবরোধ করে তারা আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মিছিল ও বক্তব্য প্রদান করে।

পরে বক্তব্য শেষে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।