সিলেট প্রতিনিধি:
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে জুয়া খেলার সময় পাঁচজনকে আটক করা হয়েছে।
রোববার (১ নভেম্বর ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা-বাগান এলাকার শেখ সুমনের বসতঘরে অভিযান পরিচালনা করে। এ সময় জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— আলী হোসেন (৩০), আসদ্দর আলী (৫২), খোরশেদ আলম (৪৩), রোমান আহমেদ (৩৩) ও ইমন আহমেদ (৩০)। তারা সিলেট মহানগরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় নন-এফআইআর মামলা নং-৪৮৯, তারিখ ২ নভেম্বর ২০২৬, এসএমপি অ্যাক্ট, ২০০৯-এর ৯৫ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পরবর্তীতে আটক পাঁচজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।