সিলেটে নিষিদ্ধ সংগঠনের দুই নেতা-কর্মী গ্রেফতার

সিলেট নগরীতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতা-কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টা ৪৫ মিনিটে নগরীর জিন্দাবাজার পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে নাঈম আহমদ (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

এদিকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে কাজলশাহ এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত শ্রমিক লীগের নেতা রফিকুল ইসলাম ফেনু (৬২) কে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রফিকুল ইসলাম ফেনুর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে তিনি সংগঠনের কর্মীদের অর্থের জোগানদাতা এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনায় নির্দেশনা দিতেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গ্রেফতার দুজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক মামলা রয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।