১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সচেতনতায় আমরা

সিলেটে রমাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ক্যালেন্ডার মোড়ক উন্মোচন

সিলেটে রমাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ক্যালেন্ডার মোড়ক উন্মোচন
ডায়ালসিলেট ডেস্ক :: রমাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ক্যালেন্ডার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টায় নগরীর মিরাবাজারের  উৎসব রেস্টুরেন্টে  দৈনিক সুরমা দর্পণ  আয়োজিত এই অনুষ্ঠানে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুরমা দর্পণ এর উপদেষ্টা ও যুক্তরাজ্য টাওয়ার হ্যামলেটস কেয়ারারস এসোসিয়েশনের উপদেষ্টা শাহান আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব কাপ্তান হোসেন, তরুণ রাজনীতিবিদ ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ এবং দক্ষিণ সুরমা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান।

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মো. আশিকুর রহমান।

আলোচনা সভায় বক্তারা পবিত্র রমাদ্বান মাসের ধর্মীয়, সামাজিক ও নৈতিক তাৎপর্য তুলে ধরেন।

তাঁরা বলেন, রমাদ্বান আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার মাস। ব্যক্তি ও সমাজ জীবনে রমাদ্বানের শিক্ষার বাস্তব প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

এছাড়াও অনুষ্ঠানে সুরমা দর্পণ পত্রিকার ভবিষ্যৎ পথচলার জন্য আন্তরিক শুভকামনা জানানো হয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি সমাজে ইতিবাচক ভূমিকা রেখে যাবে।

অনুষ্ঠানের শুরুতে আনুষ্ঠানিকভাবে সুরমা দর্পণের ক্যালেন্ডারের  মোড়ক উন্মোচন করা হয়।