সিলেট দক্ষিণ সুরমায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশের বিশেষ অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ মোঃ আশরাফ আলী (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে দক্ষিণ সুরমা থানার এসআই মোঃ মফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মোমিনখলা এলাকার ফেঞ্চুগঞ্জ রোডে আল মদিনা মার্কেটের শামীম অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ৫৮ পিস ইয়াবাসহ আশরাফ আলীকে আটক করা হয়।

গ্রেফতার আশরাফ আলী দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলা এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ বশর আলী।

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার টেবিল ১০(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।