আন্তর্জাতিক ডেস্কঃঃ
তুরস্কে অর্থমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের জামাতা বেরাট আলবেরাক।
ইনস্ট্রাগ্রামে ঘোষণা দিয়ে তুরস্কের অর্থমন্ত্রীর পদ ছেড়েছেন বেরাত আল-বাইরাক। দেশের অর্থনৈতিক চরম সংকটাপন্ন অবস্থা ও মুদ্রার মান দিন দিন নিম্নমুখী হওয়ার সময় তিনি অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাড়ান।
গতকাল রবিবার (৮ নভেম্বর) ইনস্টাগ্রামের ভ্যারিফাইড অ্যাকাউন্টে পদত্যাগের ঘোষণা দিয়ে তুরস্কের সাবেক অর্থমন্ত্রী ও এরদোয়ানের জামাতা বেরাত আল বাইরাক বলেন, ‘প্রায় পাঁচ বছর দায়িত্ব পালন করে আমি সিদ্ধান্ত নিয়েছি যে, স্বাস্থ্যগত কারণে মন্ত্রীর দায়িত্ব পালন করব না।’ ইনস্ট্রাগ্রামের পোস্টে আল বাইরাক আরো জানান, পরিবারের সঙ্গে তিনি আরো বেশি সময় কাটাতে চান। রাজনৈতিক জীবনে এ দিকটি অনেকটা ‘উপেক্ষিত’ হয়েছে বলে মনে করেন তিনি।
তার এই পদত্যাগের বিষয়টি তুরস্কের অর্থ মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেন। এর একদিন আগে তার শ্বশুর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে বরখাস্ত করেছেন। তুর্কি মুদ্রা লিরার দরপতন ঠেকাতে ব্যর্থতার জন্য তাকে বরখাস্ত করা হয়। চলতি বছর তুরস্কের মুদ্রার দাম শতকরা ৩০ ভাগ কমে গেছে।জিনিসের দামও তাই বেড়েছে। আলবেরাক অতীতে একাধিকবার বলেছেন, বিদেশি শক্তির জন্যই তুরস্কের অর্থনীতির অবস্থা খারাপ হয়েছে। করোনাভাইরাসের মহামারীর কারণে তুর্কি অর্থনীতি এই সংকটের মুখে পড়েছে বলে বিশেষজ্ঞরা বলছেন।
উল্লেখ্য, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের মেয়ে ইসরাকে বিয়ে করেন আল বাইরাক। ২০১৮ সাল থেকে তিনি তুরস্কের অর্থমন্ত্রী দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৫ সালে তিনি জ্বলানী মন্ত্রীর দায়িত্ব পালন করেন
একদিন আগেই তুরস্কের সেন্ট্রাল ব্যাংকের প্রধানকে বরখাস্ত করেছেন এরদোয়ান। সাবেক অর্থমন্ত্রী আগবালকে সেই দায়িত্ব দিয়েছেন এরদোয়ান।
এরদোয়ান এই ইস্তফা গ্রহণ করবেন কি না, তা পরিষ্কার হয়নি। এর আগে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছিলেন। কিন্তু তার ইস্তফা তিনি গ্রহণ করেননি। এখন জামাইয়ের পদত্যাগপত্র তিনি গ্রহণ করবেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
এরদোয়ানের জামাই রাজনীতিতে আসার আগে একটি কোম্পানির সিইও ছিলেন। তিনি ২০১৫ সালে তুরস্কের পার্লামেন্টে জিতে আসেন। জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সদস্য হিসাবে। এরদোয়ান প্রথমে তাঁকে শক্তি মন্ত্রী করেন। তারপর অর্থমন্ত্রণালয়ের ভার দেন। কিছু বিশ্লেষকের মতে, এরদোয়ান তার জামাইকে ভাবী উত্তরসূরি হিসাবেই তৈরি করছিলেন।