আন্তর্জাতিক ডেস্ক::হত্যা প্রচেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিমি। বিস্ফোরক ভর্তি ড্রোন দিয়ে ঐ হামলা চালানো হয়। এতে প্রধানমন্ত্রী রক্ষা পেলেও হতাহত হয়েছেন অনেকে। টুইটারে দেয়া এক পোস্টে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন কাদিমি। ১০ ই অক্টোবর নির্বাচনের ফল নিয়ে সেখানে উত্তেজনা বিরাজ করছিল। আজ ভোরে এমন একটি বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। এ সময় ঐ হামলা হয়।
ডায়ালসিলেট এম/