১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আইন-শৃঙ্খলাসহ বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ ওসি কে এম নজরুল ইসলাম

মনজু চৌধুরী: আইন-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতিতে বিশেষ অবদান রাখায় গোয়াইনঘাট শ্রেষ্ঠ ওসি কে এম নজরুল ইসলাম।

মঙ্গলবার ১০ মে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ হেড কোয়ার্টার প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে এপ্রিল/২০২২খ্রিঃ ভালো কাজের স্বীকৃতি স্বরুপ (সকল ক্যাটাগরি) জেলার সার্কেল, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ ওসি (তদন্ত), শ্রেষ্ঠ এসআই এবং শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হওয়ায় তাঁদের হাতে ক্রেস্ট তুলে দেন সিলেটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দেশব্যাপি এই প্রথম অভিন্ন মানদন্ডের ভিত্তিতে উর্ধ্বতন কর্মকর্তাদের নিবিড় পর্যালোচনায় আবারো টিম গোয়াইনঘাট সিলেট জেলার মধ্যে সকল ক্যাটাগরিতে শ্রেষ্টত্ব প্রমাণ করলো।