৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আগামী ১৩ মার্চ জেলা সাংবাদিক ইউনিয়নের অভিষেক

মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন (রেজিঃ মৌলঃ ০৩৮) -এর অভিষেক আগামী সোমবার ১৩ মার্চ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনোর সংসদ সদস্য নেছার আহমদ।
সকাল ১১টায় মৌলভীবাজার পৌরসভা হলরুমে অনুষ্ঠেয় অভিষেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র (বাদল), জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, জেলা পুলিশ সুপার মোঃ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি মোঃ ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ।
এছাড়াও মৌলভীবাজার প্রেসক্লাবসহ জেলার অপরাপর সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।
১৩ মার্চ (সোমবার) সকাল ১১টায় অনুষ্ঠিতব্য অভিষেক অনুষ্ঠানে ইউনিয়নের সদস্যবৃন্দ এবং জেলার সকল সাংবাদিকবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য পুনঃপুনঃ অনুরোধও জানান তিনি।