১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার

আদালতের নির্দেশ উপেক্ষা করে ডিক্রীদার তপশীল বর্ণিত ভূমি দখলের চেষ্টা

আদালতের নির্দেশ উপেক্ষা করে ডিক্রীদার তপশীল বর্ণিত ভূমি দখলের চেষ্টা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে আদালতের নির্দেশ উপেক্ষা করে ডিক্রীদার তপশীল বর্ণিত ভূমি দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ উঠেছে শেরপুর বাজারস্থ প্রতিপক্ষ চান মিয়া ও গৌছ মিয়া এ বিরুদ্ধে। পুলিশের উপস্থিতিতে এ সব হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। ডিক্রীদার তপশীল বর্ণিত ভূমির মালিক আব্দুল মতলিব ও তার পুত্র মোঃ মনসুর আহমদ মঞ্জু জানান- সিনিয়র সহকারী জজ সদর, মৌলভীবাজার আদালতে (মামলা নং- স্বত্ব ১৭২/০৫) ও জেলা জজ আদালত, (মামলা নং- ৩২/২০২০ইং, ( স্বত্ব আপীল) মামলায় উপজেলার ব্রাহ্মান গ্রাম, জেএল নং-১, এস এ ফাইনাল খতিয়ান নং- ২৬, আর,এস ডিপি খতিয়ান নং- ৭৭৯, এস এ দাগ নং- ৫১৮, আর.এস দাগ নং- ৪৫৭, বাসা বাড়ী রকম মোং- মোয়াজি ছয় শতক ভূমি বিজ্ঞ আদালত আব্দুল মতলিব এর পক্ষে ডিক্রী প্রদান করেন। সেই ডিক্রী মতে আদালতের নির্দেশে শেরপুর ফাঁড়ি ইনচার্জ এর সহযোগীতায় বিগত ১২/০৫/২০২২ইং জেলা ও দায়রা জজ আদালতের নাজির মোঃ রফিক উক্ত ভূমি সমজিয়া দেন। এর পর সেখানে স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন। কিন্তুু গত ১৫/০৫/২০২২ইং পুলিশ এসে নিয়োজিত শ্রমিকদের কাঁজে বাঁধা সৃষ্টি করে। এ ব্যপারে জানতে চাইলে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক জানান- সীমানা নির্ধারণ না থাকার কারণে এই জঠিলতা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আমি আর বিস্তারিত বলতে পারবো না।