১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

 

 

 

ডায়াল সিলেট ডেস্ক :: ঢাকা, জয়পুরহাট ও রংপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারককে বদলি করা হয়েছে। সুপ্রিম কোর্টের অনুমোদনক্রমে শুক্রবার (২০ জুন) আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

এতে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিনকে রংপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ বদলি করা হয়েছে।

 

এ ছাড়া জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মজিবুর রহমানকে গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক হিসেবে বদলি করা হয়েছে।

 

আর রংপুরের জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. মোস্তফা কামালকে বগুড়ার জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।