১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি

আলোচিত রায়হান হত্যা মামলার মুল আসামী আকবর ৭দিনের রিমান্ডে (ভিডিওসহ)

আলোচিত রায়হান হত্যা মামলার মুল আসামী আকবর ৭দিনের রিমান্ডে (ভিডিওসহ)

সিলেটে আলোচিত রায়হান হত্যা মামলার আসামী বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে ৭দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে পুলিশি কড়া পাহারায় আকবরকে সিলেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের তোলা হয়।

এসময় বিজ্ঞ বিচারক আবুল কাশেম আদালতে হাজির করা হলে পিবিআই তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আওলাদ হোসেন ৭দিনের রিমান্ডের প্রার্থনা করলে বিচারক আবুল কাশেম ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রায়হান হত্যার মূল রহস্য উদঘাটনের জন্য পিবিআই আকবরকে জিজ্ঞাসাবাদ করবে এবং এর সাথে আর কেউ জড়িত আছেন কিনা সেবিষয়ে জানার চেষ্টা করবে পিবিআই।