ডায়াল সিলেট ডেস্ক: বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ইন্তেকালে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার মৌলভীবাজার জেলা শহরে পূর্ব ঘোষিত গায়েবানা জানাজার নামাজ পুলিশী বাধার কারণে স্থগিত ঘোষণা করা হয়।
পরবর্তীতে জেলা ও উপজেলার সকল মসজিদে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আহ্বান জানানো হয়।
জেলার অনেকগুলো মসজিদ, মক্তব, এতিমখানা ও মাদ্রাসায় মুসল্লিগণ হৃদয়ের সমস্ত আবেগ উজার করে আল্লামা সাঈদীর জন্য প্রাণভরে চোখের পানি ফেলে দোয়া করেন।
জেলা ও উপজেলার মসজিদ সমূহে দোয়াতে জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী,পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মোঃফখরুল ইসলাম, রাজনগর উপজেলা আমীর আবুর রাইয়ান শাহীন,কুলাউড়া উপজেলা আমীর আব্দুল হামিদ খান, জুড়ি উপজেলা আমীর হাফেজ নাজমুল ইসলাম, বড়লেখা উপজেলা আমীর এমাদুল ইসলাম,কমলগঞ্জ উপজেলা আমীর মাসুক মিয়া, শ্রীমঙ্গল উপজেলা আমীর মাওলানা ইসমাইল হোসেন প্রমূখ।
দোয়া মাহফিলে জেলা জামায়াত নেতৃবৃন্দ বলেন, মৌলভীবাজার জেলায় দীর্ঘদিনের ঐতিহ্য রাজনৈতিক সুহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। আজকের জানাজায় দল-মত নির্বিশেষে ব্যাপক মানুষের অংশগ্রহণ করার কথা ছিল।
এতে ঈদগাহ ময়দানগুলোতে জনতার ঢল নামতো। কিন্তু গায়েবানা জানাজার মতো মানবিক কর্মসূচী পালনে বাধা প্রদানে জেলাবাসী হতভম্ব, স্তম্ভিত ও বাকরুদ্ধ। জেলার শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার্থে আমরা গায়েবানা স্থগিত ঘোষণা করি।
এতে অনেক ধর্মপ্রাণ মানুষ আঘাত পেয়েছেন। কষ্ট অনুভব করে আমাদের নিকট ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা মহান রাব্বুল আলামিনের নিকট আমাদের মনের কষ্ট সোপর্দ করলাম। সেদিন বেশি দূরে নয় এ জুলুমের একদিন অবসান হবে। এসময় আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী’র আত্ত্বার মাগফিরাত কামনা করা হয়।