ডায়ালসিলেট ডেস্ক॥ বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি মাওলানা মামুনুল হকের নিঃশর্ত মুক্তি এবং কারাবন্দি সকল আলেম-উলামাদের বিরুদ্ধে পরিচালিত ষড়যন্ত্র থেকে পরিত্রাণের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৭ এপ্রিল যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা হাম্মাদ বিল্লাহ’র সভাপতিত্বে ও সম্পাদক সংগঠন মাওলানা শাহ মিসবাহ’র পরিচালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সম্পাদক (সংগঠন বিভাগ) মাওলানা ফজলুর রহমার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় বায়তুল ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মাসুক আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন, অফিস সম্পাদক মাওলানা আব্দুল ওয়াজিদ, জেলা ইমাম সমিতির সদস্য সচিব মাওলানা জিয়া উদ্দীন ইউসুফ, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মুফতি এহসান বিন মুজাহির, ইসলামি যুব আন্দোলন জেলা শাখার সভাপতি জুবায়ের আহমেদ জুবেল, যুবদল মৌলভীবাজার জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহিন আহমদ, যুব অধিকার পরিষদের সহ-সাধারণ সম্পাদক ইমতিয়াজ হাসান তুহিন, ছাত্র জমিয়ত জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদি হাসান, বিশিষ্ট কবি হাসান মাহমুদ ও মাওলানা তানজির আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন যুব মজলিস জেলা শাখার সহ-সভাপতি শামসুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক শহিদুল ইসলাম তালহা, শহর শাখার দায়িত্বশীল মাওলানা নুরুল হুদা, মাওলানা আব্দুস সামাদ সুমন, কমলগঞ্জ থানার সংগঠন সম্পাদক জাবির আল মাহমুদ, শ্রীমঙ্গল থানার দায়িত্বশীল মুহাম্মদ আব্দুস সামাদ, মাওলানা আতিক আল হাসান, সদর উপজেলা সদস্য মোঃ নাইম আহমদ, মুসাদ্দেক ফুয়াদ, মাওলারা মহসীন আজাদ, খেলাফত ছাত্র মজলিসের দায়িত্বশীল মু. মুজাহিদুল ইসলাম, আতাউর রহমান তামিম, জুনাইদ আহমদ সাকিব, আবাবিল সাংস্কৃতিক ফোরামের দায়িত্বশীল মাওলানা মিজানুর রাহমান, হাফিজ শাহ মাশকুর আহমদ প্রমুখ।