১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক

ইউক্রেন থেকে বাংলাদেশিদের সাবধানে পোল্যান্ড যাওয়ার পরামর্শ

ইউক্রেন থেকে বাংলাদেশিদের সাবধানে পোল্যান্ড যাওয়ার পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক;:ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিদের সাবধানে সীমান্ত অতিক্রম করার পরামর্শ দিয়েছে পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, পোল্যান্ড সীমান্তে এখন অনেক দীর্ঘ লাইন। শুক্রবার যারা সীমান্ত অতিক্রম করতে পেরেছেন, তাদের একেকজনকে আট-দশ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। আর এই লাইনে অপেক্ষা করার সময় শারীরিক অনেক অসুবিধা ও কষ্ট সহ্য করতে হয়েছে। যুদ্ধাবস্থায় এ অবস্থা উপেক্ষা করা সম্ভব নয়। যারা সীমান্ত অতিক্রম করতে চান, তাদের মানসিক ও শারীরিকভাবে এ অবস্থার জন্য প্রস্তুত থাকতে হবে। এ সুযোগে একটি অসাধু চক্র এই প্রত্যাবর্তনের সময়ে ইউক্রেন থেকে আগতদের টাকার বিনিময়ে সাহায্য প্রদান করছে, যা মোটেও কাম্য নয়। এ রকম কোনো ঘটনা নজরে এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ।

ডায়ালসিলেট এম/