১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরাকে জিহাদি হামলায় ১২ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক:;ইসলামিক স্টেটের হামলায় ইরাকে অন্তত ১২ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার দেশটির উত্তরাঞ্চলীয় আল-রাশাদ প্রদেশের একটি চেক-পয়েন্টে পরপর দুটি হামলা চালায় সন্ত্রাসী গোষ্ঠীটি। জিহাদিদের সঙ্গে পুলিশের প্রায় ২ ঘন্টা বন্দুকযুদ্ধ চলে। এতে তিন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। তাদেরকে সহযোগিতায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয় সেখানে। তবে সেই গাড়িকে বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেয় ইসলামিক স্টেটের জিহাদিরা। এতেই নিহতের সংখ্যা বেড়ে শেষ পর্যন্ত ১২ জনে দাঁড়ায়। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন ৩ পুলিশ সদস্য। নিখোঁজ আছেন একজন। আল-জাজিরার খবরে বলা হয়েছে, ওই এলাকায় আগে থেকেই সক্রিয় রয়েছে ইসলামিক স্টেটের সদস্যরা। একইদিনে বিচ্ছিন্ন কিছু হামলায় আরও তিন ইরাকি সেনা নিহত হন। এই ঘটনা ঘটে ইরাকি শহর মসুলে। দীর্ঘদিন এই মসুল ইসলামিক স্টেটের কথিত খেলাফতের অধীনে ছিল।

ডায়ালসিলেট এম/