২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

 

 

 

 ডায়াল সিলেট ডেস্ক :: বেসরকারি টেলিভিশন এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকন আর নেই। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকায় নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সীমান্ত খোকন দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। মঙ্গলবার দুপুর ২টার পর শান্তিনগরের বাসায় হার্ট অ্যাটাক করে মারা যান তিনি।