এবার করোনায় আক্রান্ত হলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এটিএম শোয়েব । আজ রবিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা.এইচ আহমদ রুবেল।
আজ রবিবার সিলেট ওসমানি মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষার শেষে তার পজেটিভ ধরা পড়ে। এর আগে গতকাল শনিবার করোনা পরীক্ষার জন্য জন্য জমা দেন তিনি।
তবে আজকে সিলেট ওসমানি ল্যাবে ২৮০ জনের নমুনা টেষ্ট করা হয় এর মধ্যে ২০জনের করোনা পজেটিভ সনাক্ত হন। এর মধ্যে মৌলভীবাজারের ২জন ছাড়া বাকি সকলেই সিলেট জেলার করোনা পজেটিভ রোগী রয়েছেন।