মনজু বিজয় চৌধুরী॥ আজ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
৭ মার্চ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।