২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ওসমানীনগরে ৩০ কেজি গাঁজাসহ আটক ১

ডায়ালসিলেট::

সিলেটের ওসমানীনগর থেকে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। রবিবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ইব্রাহিমপুর থেকে তাকে আটক করে র‌্যাব-৯।

আটক সুফিয়ান আহমদ নেপুর (৩৮) উপজেলার ইব্রাহিমপুর গ্রামের ইরশাদ আহমদের ছেলে। এসময় তার কাছ থেকে ৩০ কেজি গাঁজা ও একটি প্রাইভেট করা জব্দ করা হয়েছে।

পরে তাকে ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন।