২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট

ওসমানী হাসপাতাল এলাকার আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ

ওসমানী হাসপাতাল এলাকার আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ

নারীসহ ৪ জন আটক

 

ডায়াল সিলেট ডেস্ক :: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার বাধন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুই নারী ও দুই পুরুষকে আটক করা হয়েছে।

 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবাসিক হোটেল থেকে এই চারজনকে আটক করা হয়।

 

আটকৃতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমার খাড়ারপাড় গ্রামের শুক্কুর মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (৩৫), জকিগঞ্জ উপজেলার সোনাসার গ্রামের হিরা মিয়ার মেয়ে ফারজানা আক্তার (১৯), সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার কুরেশপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে মো. উজ্জল আহমদ (২০) ও খুলনা জেলার রুপসা থানার চানমারীবাজার গ্রামের মৃত আরব আলীর মেয়ে ঝর্না বেগম (২০)।

 

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

তিনি বলেন, আটকের পর তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।