২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কমলগঞ্জে চোরাই বাঁশসহ আটক ৩

ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজারের কমলগঞ্জে চোরাই বাঁশসহ ৩ জনকে আটক করছে র‌্যাব। রবিবার গভীররাতে ভানুগাছ ১০ নং মোড়ে লাউয়াছড়া বাগান হতে চোরাইকৃত এক পিকআপ বাঁশসহ তিনজনক ও দুটি ব্যাটারি চালিত অটোরিকশা সিপিসি-২ শ্রীমঙ্গল র‌্যাবের একটি অভিযানিক টিম আটক করে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল ক্যাম্পের র‌্যাবের একটি আভিযানিক দল ভানুগাছ পৌরসভা এলাকার ১০ নং মোড়ে অভিযান করে চোরাই বাঁশ নিয়ে যাওয়ার সময় বাঁশ ও একটি পিকআপ এবং দুটি ব্যাটারি চালিত অটোরিকশাসহ তিনজকে আটক করা হলেও র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আরও ৫/৭জন পালিয়ে যায়।

আটককৃতরা হলেন- রূপালী মিয়া, শাহাবুদ্দিন আহমদ, আব্দুল করিম। তাদের বাড়ী সদর ইউনিয়নের বাগমারা এলাকায়। পরে কমলগঞ্জ ফরেস্ট অফিসে আটককৃত মালামাল ও আসামীদের বুঝিয়ে দেয় র‌্যাব।

শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্পের ক্যাম কমান্ডার সিনিয়র এএসপি গোলাম কিবরিয়া বলেন লাউয়াছড়া বন বাংলাদেশের দ্বিতীয় অক্সিজেন ফ্যাক্টরি হিসাবে পরিচিত এই অক্সিজেন ফ্যাক্টরিকে বনদস্যরা ধ্বংস করে ফেলছে যাহার ফলে বাগান উজারের পাশাপাশি বাগানে বসবাসরত বিভিন্ন প্রজাতির জীবজন্তু পশুপাখি বিলুপ্ত হওয়ার পথে। তাই তাদের বিরুদ্ধে সর্বত্র সজাগ থাকতে হবে। এ অভিযান অব্যাহত থাকবে।