ডায়াল সিলেট ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বুধবার অভিযান চালিয়েছেব জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে কমলগঞ্জ থানা পুলিশ ফোর্সের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।
উক্ত তদারকি অভিযানেদৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে আদমপুর বাজারে অবস্থিত শাহজালাল মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা, হক ভ্যারাটিজ স্টোরকে ১ হাজার টাকা, স্বাদ কনফেকশনারীকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। উক্ত অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।