১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কমলগঞ্জে সোনালী ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

ডায়াল সিলেট ডেস্ক     কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারে সোনালী ব্যাংক লিঃ এর এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল কাইয়ুম মাসুমের সভাপতিত্বে ও ব্যাংকার মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এজেন্ট ব্যাংকিং আদমপুর বাজার আউটলেট এর উদ্বোধন করেন মৌলভীবাজার প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) দুলন কান্তি চক্রবর্ত্তী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, ব্যবসায়ী আনোয়ার হোসেন বাবু, সাবেক ব্যাংকার প্রহল্লাদ সিংহ।