৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

 কমলগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

মনজু চৌধুরী॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি গ্রামে নিজ ঘরের পিছনের গর্ত থেকে ২য় শ্রেণির ছাত্রীর গলাকাটা ও ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও পরিবারসূত্রে জানাযায় বুধবার বিকলে ৫টায় স্কুল ছাত্রী ফাতেমা জান্নাত মৌ নিখোঁজ হয়। অনেক খুঁজাখুঁজির পর সন্ধ্যা ৭টার দিকে একটি গর্তে লাশ দেখতে পায় স্থানীয়রা। মৌ কেছুলুটি গ্রামের ফরিদ মিয়ার মেয়ে ও কেছুলুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনির ছাত্রী।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অবুঝ শিশুকে কে বা কারা হত্যা করেছে, তা তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।