স্থানীয় সুত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাত ২টার টার দিকে পতনঊষার ইউনিয়নের শ্রীমতপুর গ্রাম থেকে গরু চুরি করে নিয়ে আসার সময় স্থানীয়রা শহীদনগর বাজারে সিএনজি অটোরিকশাসহ তাদেরকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির কাছে তাদেরকে হস্তান্তর করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা গরু চুরির কথা স্বীকার করে।
স্থানীয়রা জানান, গত সপ্তাহে পতনঊষার ইউনিয়ন থেকে ৩টি গরু, রহিমপুর ইউনিয়ন থেকে ২টি গরু চুরি হয়েছে। এর আগেও কয়েকটি গরু চুরি হয়েছে। পুলিশ চোরচক্র খুঁজে না পেলেও আমরা চোরদেরকে হাতেনাতে আটক করে দিয়েছি। এবার চোরচক্রের মূল হোতাদের আইনের আওতায় আনা হোক
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক তিন গরু চোরকে রোববার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে
