২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কমলগঞ্জে ৪ ঘণ্টা আটকে আছে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস

ডায়াল সিলেট ডেস্ক : ইঞ্জিনে ত্রুটির কারণে ও লাইট না জ্বলায় সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।

শনিবার সন্ধ্যা বিকেল সাড়ে ৫টার দিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে আটকা পড়ার পর রাত ৯টার দিকে উদ্ধারকারী ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধারে কাজ শুরু করেছে।

পার্শ্ববর্তী শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সিলেট থেকে বিকেল পৌনে চারটায় ছেড়ে আাসা ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি বিকেল সাড়ে ৫টার দিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে থামে। এরপর ইঞ্জিন বিকল হয়ে ট্রেনটি আর স্টার্ট না নেয়া এবং ইঞ্জিনের বাতি না জ্বলায় ভানুগাছ রেলওয়ে স্টেশনেই আটকা পড়ে ট্রেনটির যাত্রীরা।

শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাত ৯টার দিকে একটি উদ্ধারকারী ইঞ্জিন এসে পৌঁছেছে। তারা পারাবত এক্সপ্রেস ট্রেনকে উদ্ধার করে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।’

ইঞ্জিনে ত্রুটির কারণে ও লাইট না জ্বলায় সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।

শনিবার সন্ধ্যা বিকেল সাড়ে ৫টার দিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে আটকা পড়ার পর রাত ৯টার দিকে উদ্ধারকারী ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধারে কাজ শুরু করেছে।

পার্শ্ববর্তী শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সিলেট থেকে বিকেল পৌনে চারটায় ছেড়ে আাসা ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি বিকেল সাড়ে ৫টার দিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে থামে। এরপর ইঞ্জিন বিকল হয়ে ট্রেনটি আর স্টার্ট না নেয়া এবং ইঞ্জিনের বাতি না জ্বলায় ভানুগাছ রেলওয়ে স্টেশনেই আটকা পড়ে ট্রেনটির যাত্রীরা।

শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাত ৯টার দিকে একটি উদ্ধারকারী ইঞ্জিন এসে পৌঁছেছে। তারা পারাবত এক্সপ্রেস ট্রেনকে উদ্ধার করে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ‘আশা করা যাচ্ছে, আধঘণ্টার মধ্যে এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’