মনজু বিজয় চৌধুরী॥ কমলগঞ্জ থানার বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে কমলগঞ্জ থানার এসআই পবিত্র শেখর দাস সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নারী শিশু (১৮৭/২২) মামলার আসামি ১। নির্মল কর, সিআর (২৫/২০) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ২। জনু মিয়া,৩। ধনাই মিয়া, ৪। মনু মিয়া এবং ৫। চান মিয়াকে গ্রেফতার করে।
আজ সকালে গ্রেফতারকৃত সকল আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।