ডায়ালসিলেট ডেস্ক: জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি নিজেই কোভিডে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিলয় লেখেন, আমার কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ। আপনার প্রার্থনায় আমাকে এবং আমার পরিবারকে রাখুন। ধন্যবাদ ধন্যবাদ।
মাসুদ কায়নাত পরিচালিত ‘বেইলী রোড’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। এরপর টিভি নাটকেও বেশ কিছু কাজ করেছেন এই তারকা।
২০০৯ সালে ফেয়ার অ্যান্ড লাভলী সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মাধ্যমে শোবিজে পদার্পণ করেন নিলয় আলমগীর।
ডি.এস/সাবহিা