ডায়ালসিলেট :: করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে আইসোলেশনে থাকা সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হওয়া যুক্তরাজ্য ফেরত এক নারীর (৬১) মৃত্যু হয়েছে।
রোববার (২২ মার্চ) ভোর রাত সাড়ে ৩টায় আইসোলেশনে থাকা চিকিতসাধীন অবস্থায় তিনি মারা যান।বিষয়টি জানিয়েছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
নগরীর শামীমাবাদ এলাকার থাকা ওই নারী গত ৪ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন। প্রায় ১০-১১দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগঠিলেন তিনি গত ২০ মার্চ শুক্রবার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এসে ভর্তি হন ওই নারী। অবস্থার কোন উন্নতি না হওয়ায় তাকে আইসোলেশনে রাখেন চিকিৎসকরা।
সিভিল সার্জন জানান, আজ রবিবার আইইডিসিআর থেকে লোকজন এসে তার রক্ত পরীক্ষার নমুনা সংগ্রহের কথা ছিল।