৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

করোনায় আরো ৬১ জনের মৃত্যু

ডায়ালসিলেট ডেস্ক::দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৬১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯১৪ জনের। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ১১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছে। মোট রোগী শনাক্ত হয়েছে ৭ লাখ ৬৫ হাজার ৫৯৬ জন।