ডায়ালসিলেট::সিলেট নগরীর ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা গেলো করোনাভাইরাসে আক্রান্ত বিয়ানীবাজারের এক কিশোরী। ওই কিশোরীর নাম বুশরা বেগম। সে চারখাই পইলগ্রামের মুহিবুর রহমান ময়ুর মেয়ে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে সে মারা যায়। নিশ্চিত করেছেন শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডা. জন্মেজয় দত্ত। তিনি জানান, বুশরা বেগম সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে বুশরার করোনার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। পরে বুধবার (২৬ আগস্ট) সকালে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে প্রেরণ করা হলে দুপুর ১২টায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এ/১৪