ডায়ালসিলেট ডেস্ক :: এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। ঠিক একইসাথে করোনায় আক্রান্ত হয়েছেন সিসিকের প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমানও তার শরীরেও করোনা পজেটিভ ধরা পড়ে।
আজ বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার তাদের দুজনের করোনা পজিটিভ ধরা পড়ে।
জানা যায়, করোনাকালীনসময়ে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন ত্রাণ বিতরণ সহ নগরের উন্নয়ন স্বার্থে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন এবং একইসাথে উন্নয়ন কর্মকাণ্ড সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান উন্নয়ন কর্মকান্ডে তিনিও বিভিন্নস্থান পরিদর্শন করতেন।
তাই বিভিন্ন মহল থেকে মেয়র আরিফুল হক এবং নির্বাহী কর্মকর্তা নুর আজিজুর রহমানের রোগমুক্তি কামনায় সকলের দোয়া প্রত্যাশা করেছেন।