ডায়ালসিলেট ::
সিলেট নগরীর কাজিরবাজার ব্রিজের মুখ থেকে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
আটককৃতরা হলেন-সিলেট শহরতলির খাদিমপাড়াস্থ আল-বারাকা আবাাসিক এলাকার খন্দকার ওলিউর রহমানের ছেলে হাফিজুর রহমান ও নগরীর শেখঘাট বড় মসজিদ এলাকার মৃত গণি মিয়ার ছেলে তুহিন আহমদ।
গতকাল রবিবার দুপুর ১টার দিকে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, রোববার (১৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে র্যাব-৯ এর একটি দল সিলেট কাজিরবাজার ব্রিজের প্রবেশমুখ থেকে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়।
তাদেরকে পরে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র্যাব।