২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কানাইঘাটে অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

ডায়ালসিলেট::

কানাইঘাট থানাধীন আগফৌদ নারায়নপুর এলাকা থেকে র‌্যাব অস্ত্র ব্যবসায়ী আজির উদ্দিনকে (৪০) গ্রেফতার করেছে। এসময় র‌্যাব তার কাছ থেকে ১টি পাইপগান সদৃশ বস্তু ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। গ্রেফতারকৃত আজির উদ্দিন কানাইঘাটের গাজীপুর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) র‌্যাবের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে পাইপগান সদৃশ বস্তু ও ৬ রাউন্ড কার্তুজসহ অস্ত্র ব্যবসায়ী আজির উদ্দিনকে গ্রেফতার করেছে। এরপর তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করলে পুলিশ তাকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।